রোনালদো-জিদানদের ম্যাচ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো, জিনেদিন জিদান, লুইস ফিগো—রিয়াল মাদ্রিদে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন দীর্ঘদিন। সেই স্মৃতিকেই মনে করিয়ে দিয়ে আজ আবার একসঙ্গে মাঠে নামছেন ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল কিংবদন্তি। সুইজারল্যান্ডের বার্নে প্রদর্শনী ম্যাচটার উদ্দেশ্যও মহত্। গত ৮ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় টাইফুন হাইয়ানের আঘাতে ফিলিপাইনের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে আয়োজন করা হয়েছে এই ম্যাচ। বার্নার স্পোর্টস ক্লাব ইয়াং 

বয়েজের বিপক্ষে রোনালদো-জিদান-ফিগোদের দলের হয়ে খেলবেন পাওলো মালদিনি, ক্রিস্টিয়ান ভিয়েরি, পাভেল নেদভেদের মতো সাবেক তারকারাও। ওয়েবসাইট।