রোনালদো নয়, মেসিকেই সেরা বললেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলে মনে করেন, মেসিই এ সময়ের সেরা ফুটবলার।
পেলে মনে করেন, মেসিই এ সময়ের সেরা ফুটবলার।

১৩ জানুয়ারি পেলের হাত থেকেই চরম আরাধ্য ব্যালন ডি’অর নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মর্যাদাসম্পন্ন পুরস্কারটি পর্তুগিজ উইঙ্গারের হাতে উঠলেও ব্রাজিলিয়ান কিংবদন্তি অবশ্য মনে করেন, এ সময়ে মেসিই সেরা।

পেলে বলেন, ‘কোনো সন্দেহ নেই, মেসি সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। যদি বছর কয়েক আগের আর্জেন্টিনা দলকে দেখেন, মেসির মতো খেলে—এমন আরো দুই-তিনজন খেলোয়াড় দলটিতে ছিল। আমরা ম্যারাডোনাকে দেখেছি। ওর খেলার ধরন আর মেসির খেলার ধরন অনেকটাই এক।’  

রোনালদোর ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে ৭৩ বছর বয়সী পেলের জবাব, ‘নির্ধারিত সময়ে রোনালদো সবচেয়ে বেশি গোল করেছে। রিবেরি, জাভি ও ইনিয়েস্তার মতো দুর্দান্ত ফুটবলার রয়েছে। কিন্তু এ অসাধারণ খেলোয়াড়েরা সেভাবে গোল করতে পারেনি বলে প্রয়োজনীয় নজর কাড়তে পারেনি।’   

ফিফা সভাপতি হিসেবে সেপ ব্ল্যাটারের চলতি মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। পরবর্তী সভাপতি পদপ্রার্থী হওয়ার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও এসব দায়িত্ব-টায়িত্বের মধ্যে জড়াতে চান না তিনবারের বিশ্বকাপজয়ী। বললেন, ‘ফুটবল থেকে অবসর নিয়েছি। আমার শান্তিতে থাকা প্রয়োজন। ফিফা সভাপতি হওয়ার কোনো ইচ্ছাই নেই।’ ওয়েবসাইট।