রোনালদো ফুটবলের জর্ডান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সবে নিজেকে চেনাতে শুরু করেছেন বিশ্বমঞ্চে। রিয়ালে আসেননি তখনো, খেলতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। টগবগে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে সে সময় ইউনাইটেডের সহকারী কোচ কার্লোস কুইরোজ বলে ওঠেন, ‘সে একদিন ফুটবলের মাইকেল জর্ডান হবে।’ কুইরোজের কথায় হয়তো আপনমনে হেসেছিলেন কেউ কেউ।
এত দিন পর দেখা যাচ্ছে কুইরোজ বেশি বাড়িয়ে বলেননি। মাইকেল জর্ডানকে বাস্কেটবলে সর্বকালের সেরা হিসেবেই মেনে নেন সবাই। সর্বকালের সেরা না হোন, অন্তত নিজের সময়ের অন্যতম সেরা তো রোনালদো।
সাবেক পর্তুগাল কোচ কুইরোজের প্রশংসাপত্র, ‘রোনালদো আমার কোচিংয়ের সবচেয়ে পূর্ণাঙ্গ ফুটবলারদের একজন। ফিটনেস, সামর্থ্য, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিচারে। আমার মনে হয় সে এখন আগের চেয়েও অনেক বেশি পরিণত, অনেক বেশি অভিজ্ঞ। শেষ দুই বছরে সে আরও বেশি পরিণত হয়েছে। অবশ্য সবকিছুই তার আগে থেকেই ছিল। ব্রাজিল কিংবদন্তি রোনালদোর ছায়া আছে একটু, গতি ও হেডিংয়ে আছে ফিগোর ছায়া। দুই পায়েই সে দুর্দান্ত শ্যুট করতে পারে। তার ফ্রি-কিক, ড্রিবলিং ও পাসিং দুর্দান্ত।’ ওয়েবসাইট।