রোনালদো রিয়ালেই থাক, চাওয়া পেরেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে নিজের বর্তমান অবস্থানে নাকি ‘খুশি’ নন ক্রিস্টিয়ানো রোনালদো। গত সেপ্টেম্বরে এমন একটি খবর চাউর ছিল ফুটবল গণমাধ্যমে। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোথাও যাওয়ার পথ খুঁজছেন বলেও খবর বেরিয়েছিল গণমাধ্যমগুলোতে। তবে, রিয়াল মাদ্রিদ যে তাদের সেরা খেলোয়াড়টিকে কোথাও যেতে দিতে চায় না, তা স্পষ্ট হয়ে গেছে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কথাতেই।‘রোনালদোর যা চাহিদা, তা-ই আমরা ওকে দেব। আমরা চাই, সে সান্তিয়াগো বার্নাব্যুতেই থাক।’ পেরেজের মন্তব্য এমনই।২০১৫ সালে রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ হয়ে যাবে। দারুণ পারফরম্যান্সের পরও ক্লাবের পক্ষ থেকে কেউই এ বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলছে না দেখে কিছুটা হতাশ ছিলেন রোনালদো। ফেরার কথা ভাবছিলেন তাঁর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও। পেরেজের কথায় হয়তো তিনি এখন অনেকটাই আশ্বস্ত। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।ক্লাবের প্রেসিডেন্ট হওয়াটা কোচের মতোই কঠিন বলে মন্তব্য করে পেরেজ বলেন, ‘প্রেসিডেন্ট হওয়াটা অনেক কঠিন, অনেকটা কোচের মতোই। সারাক্ষণই সমস্যার সঙ্গে বসবাস করতে হয়। সমস্যা মেনে নিয়েই তা সমাধানে কর্মপন্থা ঠিক করতে হয়। আমি এতে অভ্যস্ত হয়ে গেছি।’এ সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বুরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল। পেরেজের আশা, তাঁর দল ফাইনালে খেলবে। এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের মুকুটও মাথায় উঠবে তাঁদের। ওয়েবসাইট।