রোনালদো রিয়ালেই থাকবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো কি রিয়াল মাদ্রিদে থাকছেন? এ মুহূর্তে প্রশ্নটা কোটি টাকার। ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রোনালদোর। কদিন আগে রোনালদো টুইটারে জানিয়েছেন, রিয়ালে তাঁর চুক্তি নবায়ন নিয়ে যেসব খবর বেরোচ্ছে, সব মিথ্যা। কিন্তু সতীর্থ রিকার্ডো কারভালহোর কথা শুনলে রিয়াল সমর্থকেরা আশ্বস্ত হতে পারেন। এই পর্তুগিজ ডিফেন্ডার আত্মবিশ্বাসী, রোনালদো রিয়ালেই থাকছেন।

কারভালহো নিজেই অবশ্য কিছুদিন আগেই রিয়ালের সঙ্গে তিন বছরের সম্পর্ক চুকিয়ে ফেলেছেন। নতুন ঠিকানা হতে যাচ্ছে এই মৌসুমের চমক ফ্রেঞ্চ ক্লাব মোনাকো। তবে নিজে গেলেও ৩৫ বছর বয়সী কারভালহো রোনালদোর ভবিষ্য ৎ  রিয়ালেই দেখছেন। ‘প্রেসিডেন্ট (রিয়াল মাদ্রিদ, ফ্লোরেন্তিনো পেরেজ) রোনালদোকে রাখার জন্য যা যা করা দরকার সবই করবেন। সে রিয়ালেই থাকছে’—মার্কাকে বলেছেন কারভালহো।

কারভালহো অবশ্য খুশি মনেই চলে যাচ্ছেন বার্নাব্যু থেকে, ‘আমি রিয়ালে সুখী ছিলাম। আমি সব সময় এখানে খেলার স্বপ্ন দেখেছি। গত দুই বছরে অবশ্য চোটের কবলে পড়তে হয়েছে আমাকে। নিয়মিত খেলতেও পারিনি। তবে রিয়ালের প্রথম মৌসুমে আমি নিজের শিখরে ছিলাম। সেই বছরটা আমাকে সবকিছুই দিয়েছে। ওটাই আমার ক্যারিয়ারের সেরা বছর।’ ওয়েবসাইট।