রোনালদো স্বার্থপর নয়: মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে সতীর্থদের সহযোগিতা করার চেয়ে নিজে গোল করাতেই বেশি তত্পর থাকেন বলে অভিযোগ আছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে। অনেক সময়ই মাঠে তিনি এ ধরনের স্বার্থপর আচরণ করে থাকেন বলে দাবি অনেকের। তবে এ ধরনের কথা একেবারেই মানতে পারছেন না রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটিতে রোনালদো অনেক অবদান রাখছেন উল্লেখ করে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন ফিফার বর্ষসেরা এই কোচ।স্পেনের ক্রীড়াবিষয়ক পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাত্কারে মরিনহো বলেছেন, ‘আমি সব সময়ই বলে এসেছি যে, রোনালদো স্বার্থপর খেলোয়াড় না। তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। আর আমি এটা পরিবর্তনও করতে চাই না। সে তার নিজস্ব ধরনে খেলে। এই মুহূর্তে আমাদের দল ভালো খেলছে। আর যারা সামনের দিকে খেলছে, তারা গোলও পাচ্ছে। রোনালদো যে এটা উপভোগ করবে তাতে অবাক হওয়ার কিছু নেই।’গত মৌসুমে স্প্যানিশ লিগে ৪০টি গোল করে সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছিলেন রোনালদো। এবারের মৌসুমেও প্রথম ৭টি ম্যাচেই তাঁর পা থেকে এসেছে ৭টি গোল। যে কয়টি ম্যাচে তিনি নিজে গোল করতে পারেননি সেগুলোতে সতীর্থদের দিয়ে মোট পাঁচটি গোল করিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার। ওয়েবসাইট।