রোনালদো স্যান্ডউইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের নামে খাবারের নামকরণ নতুন কিছু নয়। বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলেও তা শুরু হয়ে গেছে। ক্যাম্পিনাসের হোটেলে খেতে গিয়েই যেমন ব্রাজিলিয়ানরা পাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো রোমাঞ্চ। এই ক্যাম্পিনাসেই প্রস্তুতি শিবির করবে পর্তুগাল। সেখানকার এক হোটেলের প্রধান তাই তৈরি করেছেন নতুন একধরনের স্যান্ডউইচ। পর্তুগিজ ভদ্রলোক যাঁর নাম রেখেছেন ‘ক্রিস্টিয়ানো রোনালদো স্যান্ডউইচ’। বিশেষ এই স্যান্ডউইচ তৈরি করা হচ্ছে কড মাছ, রসুন-পিঁয়াজের কোয়া, পনির, কালো জলপাই, জলপাইয়ের তেল এবং সুগন্ধিযুক্ত একধরনের পাতা দিয়ে। জিভে জল এসে যাচ্ছে? ব্রাজিলে গিয়ে আস্ত একটা রোনালদো স্যান্ডউইচ খেয়ে আসতে পারেন! ওয়েবসাইট।