প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাকলেই কালকিনের মতো অভিনয় ক্রিস্টিয়ানো রোনালদোও পারেন। কালকিনকে চিনতে না পারলে কেভিন ম্যাকঅ্যালিস্টারকে নিশ্চয়ই চিনবেন। হলিউডের ছবি হোম অ্যালোন-এর সেই আফটারশেভ গালে মেখে চিৎকার করে ওঠা বালক। মুভিটিরই অনুকরণে মজা করে বানানো একটি বিজ্ঞাপনে এবার অভিনয় করেছেন রোনালদো ও তাঁর মা। বিজ্ঞাপনে দেখা যায়, বড়দিন সামনে রেখে পর্তুগিজ অধিনায়কের পরিবার যায় ঘুরতে। কিন্তু বিমানে ওঠার পর রোনালদোর মায়ের মনে পড়ে, তাড়াহুড়া করতে গিয়ে বাসায় রেখে এসেছেন তাঁর ৩১ বছর বয়সী সন্তানকে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডও ‘কেভিনে’র মতোই আফটারশেভ মেখে চিৎকার করেছেন, টিভির আওয়াজে ভয়ও দেখিয়েছেন পিৎজা ডেলিভারি করতে আসা লোককে। বিজ্ঞাপনের শেষটাও হয় রোনালদোর পরিবারের ফিরে আসা দিয়ে। ডেইলি মেইল।