রোনালদো ‘প্রথম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জিততে পারেননি। ক্লাবের হয়েও এমন পারফরম্যান্স নেই যে, ফিফা বর্ষসেরা ট্রফিটা পুনরুদ্ধার করবেন। মাঠের এমন সময়ের পরও এক দিক থেকে ‘বিশ্বসেরা ফুটবলার’ হয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলারদের মধ্যে ফেসবুকে তাঁর বন্ধুসংখ্যাই সবচেয়ে বেশি। এটা একটু পুরোনো খবর হয়ে গেল। এখনকার খবরটা হলো, তিনিই প্রথম অমার্কিন, ফেসবুকে যাঁর এক কোটি বা তারও বেশি ‘বন্ধু’ আছে। ফুটবলার হোক আর না হোক, যুক্তরাষ্ট্রের বাইরে আর কারও এক কোটি ভক্ত বা বন্ধু ফেসবুকে নেই। ফেসবুকের ইতিহাসে সবচেয়ে বেশি দেড় কোটিরও বেশি ‘বন্ধু’ আছে মার্কিন গায়িকা লেডি গাগার। রোনালদো লেডি গাগাকে টপকালেন বলে! ওয়েবসাইট।