রোনালদোই জিতবে ব্যালন ডি'অর, বললেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলের মতে ব্যালন ডি’অর জিতবেন রোনালদোই।
পেলের মতে ব্যালন ডি’অর জিতবেন রোনালদোই।

কয়েক ঘণ্টা পরই সব জল্পনা-কল্পনার অবসান হবে। তবুও পুরস্কার নিয়ে আগ্রহের কমতি নেই! পলে পলে এ নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। এবার পেলে জানালেন, ব্যালন ডি’অর আর কেউ নয়, জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোই। সিআর সেভেনের পক্ষে যেভাবে বাজির ঘোরা ছুটছে, মর্যাদাবান পুরস্কারটি তাঁর হাতে না উঠলে তা চরম বিস্ময়ের জন্ম দেবে বৈকি!
‘প্রধান পুরস্কারটি রোনালদোই পাবে’, গতকাল রোববার সুইজারল্যান্ডে পৌঁছেই সাংবাদিকদের জানিয়েছেন পেলে। অত্যুজ্জ্বল কীর্তির জন্য এ অনুষ্ঠানে পেলেকেও বিশেষ সম্মাননা দেবে ফিফা। এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান কিংবদন্তির মন্তব্য, ‘আমি যখন খেলেছি, তখন ব্যালন ডি’অর ছিল না। এ কারণে ফিফা এমন একজনকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে, যে তিনটি বিশ্বকাপ জিতেছে।’ ওয়েবসাইট।