রোনালদোই প্রিয়তম নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার কে? ক্রিস্টিয়ানো রোনালদো। হেঁয়ালি নয়। আক্ষরিক অর্থেই জনপ্রিয়তার শীর্ষে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। ফেসবুক, টুইটার এবং ইউটিউব—গণযোগাযোগের এই মাধ্যমগুলোর ভিত্তিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের তালিকা করেছে অনলাইন বিশ্লেষক প্রতিষ্ঠান ফেমকাউন্ট ডট কম। তাতে শীর্ষে রোনালদো।সর্বশেষ দুবারই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে লিওনেল মেসির হাতে। রোনালদো দুবারই রানারআপ। এবারও পুরস্কারটি এই দুজনের যেকোনো একজনের হাতে উঠতে পারে। কিন্তু জনপ্রিয়তার মাপকাঠিতে এই দুজনের মধ্যে ঢুকে পড়েছেন কাকা। যদিও রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই চোটের কারণে তিনি দলে অনিয়মিত। আর্জেন্টিনার বার্সেলোনা তারকা মেসি আছেন তিনে।তালিকার পরের স্থানে ডেভিড বেকহাম। বোঝাই যাচ্ছে বয়স ক্যারিয়ারে পড়ন্ত বিকেলের ছায়া ফেললেও সাবেক ইংল্যান্ড অধিনায়কের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। শীর্ষ ২০-এ আরও তিন ইংলিশ—ছয়ে ওয়েইন রুনি, ১৩-তে স্টিভেন জেরার্ড, ১৪-তে রিও ফার্ডিনান্ড। ফর্ম না থাকলেও বাজারদর চড়া রাখার মতোই জনপ্রিয়তায়ও তুঙ্গে চেলসির স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস, আছেন আট নম্বরে। সেস ফ্যাব্রিগাস ৯, দিদিয়ের দ্রগবা ১৭ এবং আর্সেনালের ডাচ তারকা রবিন ফন পার্সি আছেন ১৮ নম্বরে।ফেসবুকে ৩ কোটি ২০ লাখ, টুইটারে ৩৭ লাখ এবং ইউটিউবে প্রায় ৫০ লাখ—মোট রোনালদোর অনুসারীর সংখ্যা ৪ কোটি ৭ লাখ! টুইটকারীদের কাছে রোনালদোর চেয়ে কাকার চাহিদাই বেশি, ৫৩ লাখ। কিন্তু ব্রাজিলিয়ান তারকার ফেসবুক সমর্থক মাত্র ১ কোটি ৭ লাখ। ফেসবুকে মেসির সমর্থক সংখ্যা ২ কোটি ৩০ লাখ।রোনালদোর মতো তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদও টেক্কা দিয়েছে বার্সেলোনাকে। দল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রিয়াল। মেসির বার্সেলোনা দুইয়ে। তিন নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। তালিকার পরের নামগুলো আমেরিকার এলএ লেকার্স, বোস্টন সেলটিকস (বাস্কেটবল) ও নিউইয়র্ক ইয়াঙ্কিস (বেসবল)। ওয়েবসাইট।