রোনালদোই সব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদোর ওপর রিয়াল নির্ভরশীল নয়! এই তো সেদিনই লা লিগার শেষ ম্যাচে জোড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর দুই গোলে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর বক্তব্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ দলটি রোনালদোর ওপর পুরোমাত্রায় নির্ভরশীল নয়। যদিও রোনালদো দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।আলোনসোর এ কথায় অনেকের ভ্রুকুঁচকে যেতে পারে। কেউ কেউ আলোনসোর এই বক্তব্য ‘বাকসর্বস্ব’ হিসেবে অভিহিত করতে পারেন। কিন্তু জাবি আলোনসো তাঁর কথায় অবিচল। তিনি বলেছেন, ‘রোনালদো খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু দল এককভাবে তাঁর ওপর নির্ভর করে না। দলে আরও গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা রয়েছেন।’আলোনসোর মতে, রোনালদো প্রতিটি ম্যাচেই খেলতে চান। কেবল খেলতেই চান না, গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান। গোল করেনও। এই গোলগুলোই দলের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়।এবার চ্যাম্পিয়নস লিগের সেমির লড়াইয়ে থাকলেও লা লিগার শিরোপাটা ধরে রাখতে পারছে না রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান ১৩। সর্বশেষ ম্যাচে বিলবাওকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদের অবস্থান ছিল তিনে। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলোটিকো মাদ্রিদ বেশ কিছুদিন অবস্থান করছিল দ্বিতীয় স্থানে। ওয়েবসাইট।