রোনালদোও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি, মেসি, মেসি আর মেসি। মেসিতে সবকিছুই ভুলে যাচ্ছেন? এই সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো বলে আরেকজন খেলোয়াড় আছেন, যাঁর জাদুতেও বিশ্ব মুগ্ধ হয়ে থাকে, তাঁর কথা ভুলে গেলেন!রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে নেই বলে পর্তুগিজ উইঙ্গার রোনালদো ঠিক আলোচনায় আসার মতো কিছু করতে পারছেন না। তবে তাঁর রিয়াল সতীর্থরা বিশ্বাস করেন, রোনালদো এখনো মেসির মতোই ভালো খেলোয়াড়। আগামীকালের ‘এল ক্লাসিকো’তে রোনালদো-মেসি লড়াইটা ঠিকই জমবে বলে মনে করছেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো, ‘এই দুজন (মেসি ও রোনালদো) এখন বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি সত্যিই ভালো। সে সবকিছু নাড়িয়ে দিতে পারে। কিন্তু আমাদেরও রোনালদো আছে। সেও একই রকম ভালো।’গত মৌসুমের পুরোটাই কেটেছে মেসি-রোনালদো লড়াই নিয়ে। এ মৌসুমে সে লড়াইটা ঠিক না জমলেও রোনালদো লড়াইটা জমিয়ে দেবেন বলে বিশ্বাস করছেন গঞ্জালো হিগুয়েনও। মেসির আর্জেন্টাইন সতীর্থ বলছেন, এই লড়াইয়ে রোনালদো শনিবার এগিয়ে থাকবেন বলেই তাঁর বিশ্বাস, ‘ওরা দুজনই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আমরা আশা করছি, ক্রিস্টিয়ানো একটু এগিয়ে থাকবে।’২৬ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখনো মেসি। আর ১৮ গোল নিয়ে তালিকার চার নম্বরে আছেন রোনালদো। রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার হোসে মারিয়া গুতিরিয়েজ বলছেন, মেসি ও রোনালদো আসলে একই মানের খেলোয়াড়। তাই তাঁরা ‘মেসি-বিরোধী’ কৌশল না নিয়ে ‘বার্সেলোনা-বিরোধী’ কৌশলে এগোবেন, ‘ও বার্সার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আপনি গার্দিওলাকে জিজ্ঞেস করেন, তিনিও রোনালদো সম্পর্কে একই কথা বলবেন। আমি তাই নিশ্চিত, আমাদের মেসি-বিরোধী না হয়ে বার্সা-বিরোধী হতে হবে।’ এএফপি।