রোনালদোও যেখানে আড়ালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ ম্যাচে ৮ গোল। উয়েফার ওয়েবসাইটের মতে, তিনিই গ্রুপ পর্বের সেরা খেলোয়াড়। শেষ ষোলোর দুই লেগেই গুরুত্বপূর্ণ গোল করে দলকে তুলে এনেছেন কোয়ার্টার ফাইনালে। না, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলা হচ্ছে না। তবে যাঁর কথা বলা হচ্ছে, সেই বুরাক ইলমাজ আজ রোনালদোরই প্রতিপক্ষ।শুধু মাঠের লড়াইয়েই নয়, রোনালদোর সঙ্গে গ্যালাতাসারাইয়ের তুর্কি ফরোয়াড়ের লড়াইটা অন্য খানেও। এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তাঁরাই। দুজনই করেছেন সমান ৮টি করে গোল। এক দিক দিয়ে ইলমাজই এগিয়ে। রোনালদোর ৮ গোল ৭২০ মিনিট খেলে। ২৭ বছর বয়সী ইলমাজ খেলেছেন তার চেয়ে ৪৩ মিনিট কম।রোনালদোর সঙ্গে তাঁকে তুলনা করাও শুরু হয়ে গেছে। কিন্তু ইলমাজ রোনালদোর সঙ্গে নিজেকে তুলনা করতে রাজি নন। বার্নাব্যুতে আজ মুখোমুখি হওয়ার আগে বরং গ্যালাতাসারাই ফরোয়ার্ড যোজন যোজন এগিয়ে রাখছেন প্রতিপক্ষকে, ‘তার সঙ্গে আমার তুলনা করাটা হবে আত্মগর্বের মতো। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেই আমি গর্বিত।’রোনালদোও ইলমাজের প্রশংসায় পঞ্চমুখ। রোনালদো বেশ বুঝতে পারছেন, রিয়ালের রক্ষণের বড় পরীক্ষাই নেবেন ইলমাজ। সতীর্থদের তাই আহ্বান জানাচ্ছেন ইলমাজকে কড়া পাহারায় রাখার। ইলমাজকে নিয়ে ভয়, তবে তাঁর দলের একটা ব্যাপার খুশিও করছে রোনালদোকে। আক্রমণাত্মক খেলাই গ্যালাতাসারাইয়ের দর্শন। কড়া রক্ষণের জালে পড়তে হবে না ভেবে স্বস্তিই হচ্ছে রোনালদোর, ‘আমরা জানি, তারা খুব ভালো দল এবং প্রচুর আক্রমণ করে। এটা এক দিক দিয়ে এটা ভালোই। কারণ, প্রতিপক্ষ যখন একের বিপক্ষে একজনকে দিয়েই খেলবে, আমাদের জয়ের সুযোগটা বাড়বে।’রোনালদোকে আটকাতে শুধু একজন রাখবে গ্যালাতাসারাই? মনে হয় না। ইলমাজও নিশ্চয়ই এতটা ‘হূদ্যতা’ আশা করেন না রিয়াল রক্ষণে! ওয়েবসাইট।