রোনালদোকে উপহার
হুট করেই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন রোনালদো। কিংবদন্তি স্ট্রাইকারের বিদায়বেলায় তেমন কিছুই করতে পারেনি তাঁর ক্লাব করিন্থিয়ানস। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার (১৫ গোল) প্রাপ্য সম্মানটা অবশেষে বুঝিয়ে দিল ক্লাবটি পরশু। সাও পাওলো চ্যাম্পিয়নশিপে সান্তোসকে ৩-১ গোলে হারিয়েছে তারা। আর এ জয়টি উৎ সর্গ করা হয়েছে কদিন আগে ফুটবলকে বিদায় বলে দেওয়া রোনালদোকে।ম্যাচের শুরুটাই ছিল রোনালদোময়। দুই ছেলে রোনাল্ড আর অ্যালেক্সকে নিয়ে মাঠে গিয়েছিলেন রোনালদো। ম্যাচ শুরুর আগে দুই ছেলেকে দুই হাতে ধরে দিয়েছেন ‘ল্যাপ অব অনার’। রোনালদো নিজে ভেসে গেছেন আবেগে, ভাসিয়েছেন দর্শকদেরও। করিন্থিয়ানস বা সাও পাওলো নয়, রোনালদোর ল্যাপ অব অনারের সময় উঠে দাঁড়িয়েছিল গ্যালারির সব দর্শক। একজন মহান ফুটবলারকে তারা বিদায় দেয় চোখের জলে আর তুমুল করতালিতে।পরের বিষয়টি রোনালদোর জন্য ছিল আরও আবেগের। তাঁর করিন্থিয়ানস সতীর্থদের সবাই নিজেদের জার্সি নম্বরের সঙ্গে যোগ করে নিয়েছিল বাড়তি একটি ‘৯’। পিঠে সবাই তাঁদের ডাকনাম লিখে এনেছিলেন ফেনোমেনন। যেমন গোলরক্ষক হুলিও সিজার ১ নম্বর জার্সির বদলে খেলেছেন ১৯ নম্বর জার্সি পরে। মিডফিল্ডার পওলিনহো খেলেন ৮ নম্বর জার্সি পরে। এদিন তাঁর গায়ে উঠল ৮৯ নম্বর জার্সি। এটি পরেই পুরোটা ম্যাচ খেলেছেন সবাই।রোনালদো দর্শক-সমর্থকদের আবেগ আর সতীর্থদের ভালোবাসা দেখে মুগ্ধ, অভিভূত। ২০০২ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার নিজের ভালোবাসার কথাটা জানিয়েও দিয়েছেন, ‘আমি যত দিন করিন্থিয়ানসে ছিলাম আপনারা আমাকে সমর্থন করে গেছেন। প্রতিটি মুহূর্তে আমাকে উৎ সাহ ও প্রেরণা দিয়েছেন। সবকিছুর জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই।’ এএফপি।