রোনালদোকে চ্যালেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি সেরা নাকি রোনালদো—এই বিতর্ককে গুরুত্বই দেন না আহমেদ মুসা। তাঁর ধারণা, মেসি নয়; রোনালদোর সঙ্গে আসলে তাঁরই তুলনা হওয়া উচিত! মুসা সিএসকেএ মস্কোর খেলোয়াড়। জানুয়ারিতে যোগ দিয়েছেন। বেশ নজরও কেড়েছেন এই ১৯ বছর বয়সী নাইজেরিয়ান। খেলার ধরনে মিল আছে বলে কেউ কেউ তাঁকে ‘নতুন রোনালদো’ও বলে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ২১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে সিএসকেএ আর রিয়াল। তর সইছে না মুসার, ‘অনেক বড় বড় খেলোয়াড়ের মুখোমুখি হয়েছি। কিন্তু রোনালদো অন্য জিনিস, ওর সঙ্গেই তো আমার তুলনা হচ্ছে। মাঠে তাঁর মুখোমুখি হতে চাই।’ মুসার কণ্ঠে চ্যালেঞ্জ! ওয়েবসাইট।