রোনালদোকে বিক্রি করে দেবে রিয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুণে গুণে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ড খরচা করে ম্যানইউ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে এনেছিল রিয়াল মাদ্রিদ। ২০০৯ সালের ঘটনা এটি। সেই রোনালদো এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত, অনেক বেশি পরিপক্ব। দুই বছর পর সেবা নেওয়ার পর চোখধাঁধানো ১৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বর্তমান সময়ের সবচেয়ে গুণী এই স্ট্রাইকারকে বিক্রি করতে চলেছে রিয়াল।ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি অনুশীলন মাঠে কোচ হোসে মরিনহোর সঙ্গে কথা-কাটাকাটি হওয়ায় রোনালদোকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। নিজেদের সেরা ফুটবলারকে বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ লাভ করতে চান ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। ওয়েবসাইট।