রোনালদোকে ভয় লামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের তিন মৌসুমে রিয়ালের হয়ে করেছেন ৫৩, ৬০ ও ৫৫ গোল! পঞ্চাশ গোলের কোটা ছুঁয়েছেন এই মৌসুমেও। ক্রিস্টিয়ানো রোনালদো যেন এক গোলমেশিন। পর্তুগিজ উইঙ্গারের ফর্ম নিয়ে একটু ভয়েই আছেন জার্মানির অধিনায়ক ফিলিপ লাম৷ ‘সবচেয়ে বিধ্বংসী ফর্মে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। সে থাকায় তারা (পর্তুগাল) একটা ভারসাম্যপূর্ণ দল। অনেক দূর যেতে পারে’—রোনালদোর ফর্ম নিয়েই বেশি চিন্তিত লাম। ‘জি’ গ্রুপে রোনালদোর পর্তুগাল ছাড়াও জার্মানির সঙ্গে আছে যুক্তরাষ্ট্র ও ঘানা। রোনালদোর পর্তুগালকে সমীহ করলেও নিজেদের নিয়ে প্রত্যয়ী লাম। জার্মানির বিশ্বকাপ জিততে না পারার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি, ‘বিশ্বকাপে ভালো খেলার ঐতিহ্য আছে জার্মানির। আমরাই সবচেয়ে বেশিবার সেমিফাইনালে খেলেছি। জুনে সব সময় ভালো খেলি আমরা! বিশ্বকাপ জেতার সামর্থ্য আমাদের রয়েছে এবং এর জন্য সবকিছুই করব আমরা।’ বিশ্বকাপে ২৪ বছরের সাফল্যখরা তাহলে এবার ঘুচবে জার্মানির? ওয়েবসাইট।