রোনালদোকে রুখতে জার্মান ছক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ যখন জার্মানি, পর্তুগাল তো সতর্ক থাকবেই। তবে জার্মান রক্ষণও নিশ্চয়ই দুশ্চিন্তায় আছে৷ পর্তুগালে যে একজন ক্রিস্টিয়ানো রোনালদো আছেন! ১৬ জুন দুই দলেরই প্রথম ম্যাচে মুখোমুখি জার্মানি ও পর্তুগাল । তার আগে রোনালদোকে আটকানোর সূত্র পেয়ে গেছেন বলেই দাবি করছেন জার্মানির কোচ জোয়াকিম লো, ‘পর্তুগাল দারুণ একটা দল। ক্রিস্টিয়ানো রোনালদোও অসাধারণ খেলোয়াড়। কিন্তু তাকে থামানোর জন্য আমাদের একটা পরিকল্পনা আছে।’ রোনালদোকে রুখে দেওয়ার সূত্র না হয় খুঁজে পেলেন জার্মান কোচ, কিন্তু উদ্বেগ যে তবু ছাড়ছে না তাঁকে । ওয়েবসাইট।