রোনালদোকে রুসেফের তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আয়োজনের সমালোচনা করে রোনালদো নিজেই এখন সমালোচনার মুখে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পাল্টা সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। আয়োজক কমিটির একজন হয়েও বিশ্বকাপ আয়োজনের ধীরগতি, দুর্নীতি, অদক্ষতা নিয়ে বলেছেন রোনালদো। আমলাতান্ত্রিক জটিলতা আর বিশৃঙ্খলার কারণেই স্টেডিয়ামের নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি জানিয়ে রোনালদো রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটা লজ্জার। আমিও বিব্রত।’ রুসেফ অবশ্য রোনালদোর নাম উচ্চারণ করেননি। তবে তাঁকে ইঙ্গিত করে পরশু ব্রাজিল প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি আমাদের কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে পেরে গর্বিত। লজ্জার কোনো কারণ নেই এবং আমাদের কোনো হীনম্মন্যতাও নেই।’ রয়টার্স।