রোনালদোকে হারিয়ে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে দিলেন লিওনেল মেসি? কোথায় হারালেন। মাঠে তো খেলাই নেই। তিনি জিতেছেন আসলে স্পোর্টস ইলাস্ট্রেটেড সাময়িকীর সবচেয়ে আয় করা খেলোয়াড়ের তালিকায়। যুক্তরাষ্ট্রের বাইরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের ২০ জনের যে তালিকা পত্রিকাটি দিয়েছে, তাতে ফুটবলারদের মধ্যে শীর্ষে আছেন বার্সেলোনা তারকা। সব মিলিয়ে তাঁর অবস্থান চারে। মেসির গত বছরের আয় ছিল ৪ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার (৩২৪ কোটি টাকা প্রায়)। মেসির পরেই রোনালদো। গত বছর তাঁর আয় ছিল ৩ কোটি ৮৮ লাখ ডলার (২৮৭ কোটি টাকা প্রায়)। ফুটবলারদের মধ্যে তৃতীয় আর সব মিলে তালিকার নয়ে আছেন ওয়েইন রুনি (২১৬ কোটি টাকা প্রায়), দশে আছেন কাকা (২০২ কোটি), এগারোয় ডেভিড বেকহাম (১৯৮ কোটি), বারোতে রোনালদিনহো (১৯১ কোটি), পনেরোতে কার্লোস তেভেজ (১৬০ কোটি)। ২০ জন আন্তর্জাতিক খেলোয়াড়ের এই তালিকায় ফুটবলার আছেন আর একজন—ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (১৪৮ কোটি টাকা প্রায়)। এই তালিকার শীর্ষে ৩৯০ কোটি টাকা আয় করা রজার ফেদেরার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের—সব তারকা মিলে তালিকার শীর্ষ নামটি টাইগার উডস (৪৬০ কোটি টাকা)। ওয়েবসাইট।