রোনালদোকেই সেরা মানেন ফ্যালকাও

এবার কে জিতবেন ব্যালন ডি’অর? নানা মুনির নানা মত। তাবত্ রথী-মহারথীরা নিজেদের মতো করে মত দিচ্ছেন। তবে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও সরাসরি রোনালদোকেই সেরা মানছেন। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘এ বছর ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা রোনালদোরই বেশি। সে দারুণ ধারাবাহিক। আমি মনে করি, এবার একটা দারুণ বছর গেল তাঁর।’
তবে রোনালদোকে সেরা বললেও ব্যালন ডি’অর জয়ের মানদণ্ডটা আসলে কী, তিনি তা জানেন না, ‘আমি আসলেই জানি না ব্যালন ডি’অরের মানদণ্ডটা আসলে কী? তবে ধারাবাহিকতার বিচারে রোনালদোরই এবার এই পুরস্কারটি পাওয়া উচিত।’
এদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় তাঁর পুরোনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে এসি মিলানের বিপক্ষে। পেশাদার ফুটবলে পুরোনো ঘরের জন্য মায়া থাকতে নেই। তার পরও অ্যাটলেটিকোর ভালোই চান ফ্যালকাও। এ ধরনের ম্যাচগুলোয় যেকোনো কিছুই ঘটতে পারে। ফলে কে সব সময় ভালো খেলে, সেটি গুরুত্বপূর্ণ নয়। অ্যাটলেটিকোর দারুণ মৌসুম যাচ্ছে। নিশ্চিত তাঁরা প্রাণপণে লড়বে। আমি এ দলটাকে চিনি। তাঁরা পুরোটাই ঢেলে দেবে।’ ওয়েবসাইট।