রোনালদোদের নতুন ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি শতকে নাম তুললেন ক্রিস্টিয়ানো রোনালদো। সপ্তাহ দুয়েক আগে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন। ভেঙেছেন মাত্র ৯২ ম্যাচেই ১০০ গোল করে রিয়ালেরই সাবেক কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের ১০৫ ম্যাচের রেকর্ড। এবারের ১০০টি অবশ্য একটু অন্য রকম। করিম বেনজেমা, গঞ্জালো হিগুয়েইন ও রোনালদো এই ত্রয়ী মিলে এই মৌসুমে করে ফেলেছেন এক শর বেশি গোল।রিয়ালের বর্ণাঢ্য ইতিহাসে এই প্রথম কোনো স্ট্রাইকার-ত্রয়ী এক মৌসুমে ১০০ গোলের বেশি করলেন। রোনালদোর ৪৯টির সঙ্গে বেনজেমার ২৮ ও হিগুয়েইনের ২৪ মিলে মোট ১০১ গোল হয়ে গেছে। রোনালদোরা পেছনে ফেলেছেন ১৯৫৯-৬০ মৌসুমে পুসকাস (৪৯), ডি স্টেফানো (২৪) ও পেপিলোর (২২) ৯৫ গোলকে। গত মৌসুমেই ওই রেকর্ডটা অল্পের জন্য ছুঁতে পারেননি রোনালদোরা। কম পড়ে গিয়েছিল মাত্র তিন গোল।