রোনালদোবিহীন এল ক্লাসিকো?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি চোটের কারণে। রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ ছিল একেবারেই ছন্নছাড়া। ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারেননি গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের ম্যাচেও। রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড এবার হয়তো নামতে পারছেন না বুধবারের এল ক্লাসিকোতেও। এটি অবশ্য কোপা ডেল রের ফাইনাল। স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, বাঁ ঊরুর মাংসপেশিতে চোটের কারণে বার্সেলোনার সঙ্গে খেলা না-ও হতে পারে রোনালদোর। আর আগামীকাল আলমেরিয়ার সঙ্গে লা লিগার ম্যাচেও মাঠে নামা অনিশ্চিত। তবে রিয়ালের একটি সুসংবাদও আছে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবার অনুশীলন শুরু করেছেন লেফটব্যাক মার্সেলো। এএফপি।