রোনালদোর অন্য রকম দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লা ডেসিমা’র সুখস্মৃতি এখনো সজীব। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর কিছুটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে চোট-সমস্যা। চোটের কারণে প্রীতিম্যাচে গ্রিসের বিপক্ষে তো নামতেই পারলেন না। তবে সব চিন্তা উড়িয়ে এদিন ছেলেকে নিয়ে অন্য রকম এক দিন কাটালেন সিআরসেভেন।
পর্তুগিজ উইঙ্গার গতকাল রোববার বিশ্ব শিশু দিবস উদযাপন করেছেন ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে। ছেলের সঙ্গে যে দিনটি অসাধারণ কেটেছে বাবা রোনালদোর, সেটির প্রমাণ মিলল রোনালদোর টুইটারে। টুইটারে রিয়াল তারকা লিখেছেন, ‘ছেলের সঙ্গে শিশু দিবস কাটিয়ে খুব ভালো লাগছে।’ বিশ্ব শিশু দিবস একেক দেশে একেক দিনে উদযাপন করা হয়। পর্তুগাল ও এর সাবেক উপনিবেশগুলো দিবসটি উদযাপন করে সাধারণত ১ জুন। ওয়েবসাইট।