রোনালদোর আগুনে পুড়ল জারাগোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়-আতঙ্ক ছিল গত মৌসুমে ৫৩ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। সেই রোনালদোই পেয়ে বসলেন রিয়াল জারাগোজাকে। একাই তিনটি গোল করলেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার। রোনালদোর আগুনে পুড়ে গতকাল রোববার রাতে রিয়াল মাদ্রিদের কাছে জারাগোজা হারল ৬-০ গোলে!স্প্যানিশ লা লিগার আগের মৌসুমের শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। স্প্যানিশ ‘জায়ান্টদের’ কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার মিশনে রিয়ালের শুরুটা ঈর্ষণীয়ই বলতে হয়।প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মেসুত ওজিলের পাস থেকে নতুন মৌসুমের গোলের খাতা খোলেন রোনালদো। ৭০ ও ৮৬ মিনিটে পান আরও দুটি গোল। মৌসুমে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক! রিয়ালের হয়ে বাকি তিনটি গোল করেন মার্সেলো, জাভি আলোনসো ও কাকা। এ ম্যাচের আগে যথেষ্ট সতর্ক ছিলেন হোসে মারিনহো। মৌসুমের প্রথম সপ্তাহকে ‘বিপজ্জনক’ বলে ফুটবলারদের আগেই সতর্ক করে দিয়েছিলেন রিয়াল কোচ। সেটা মারিনহোর মনের কথা বা কৌশল যা-ই হোক, তিনি সফল। জারাগোজার বিপক্ষে রিয়ালের এই জয়কে ‘রেড অ্যালার্ট’ হিসেবে নিতেই পারে পেপ গার্দিওলার বার্সেলোনা! রয়টার্স।