রোনালদোর ওজন কমানোর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরি থেকে সেরে উঠে আবার মাঠে ফেরার চেষ্টা করছেন। আবার মধ্যপ্রদেশ স্ফীত হয়ে সুখী ব্যবসায়ীর মতো চেহারা হয়েছে তাঁর। আবার ওজন কমানোর লড়াইয়ে নামতে হচ্ছে তাঁকে। আবার কথা উঠে গেছে, বেঢপ রোনালদোর ফুটবল-জীবন এখানেই শেষ!২০০৮ সালেও এমন ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই চলার সময় এমন বেঢপ আকার নিয়েছিল রোনালদোর শরীর। এসি মিলানের হয়ে খেলতে গিয়ে হাঁটুর চোটে মৌসুম শেষ হয়ে গিয়েছিল। অনেকেই ভেবেছিলেন মুটিয়ে যাওয়া রোনালদোর আর মাঠে ফেরা হবে না। তবে ফিরেছেন তিনি করিন্থিয়ানসের হয়ে। গত মৌসুমে ৩৮ ম্যাচে ২৩ গোলও করেছেন। কিন্তু আবার উৎপাত হয়ে এসেছে ইনজুরি। বাঁ পায়ের পেশির চোট গত মে মাস থেকেই মাঠের বাইরে রেখেছে তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়কে। করিন্থিয়ানসের অনূর্ধ্ব-১৮ দলের সঙ্গে অনুশীলন শুরু করতে গিয়েছিলেন গত শুক্রবার। কিন্তু বেঢপ শরীর নিয়ে অনুশীলন করতেই পারেননি। কমপক্ষে ১৯ কেজি (৩ স্টোন) ওজন বেড়েছে রোনালদোর। রোনালদো নিজেও জানেন, ওজন কমাতে আরেকটা লড়াই করতে হবে তাঁকে। ‘টুইটারে’ তাই ভক্তদের বললেন ধৈর্য ধরতে, ‘তিন মাসের মধ্যে প্রথম দলের সঙ্গে অনুশীলনে নামলাম। ভালোই করেছি। অনেক ওজন বেড়ে গেছে। দ্রুত নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। আশা করি, ১৫ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’রোনালদোর প্রতিশ্রুতির ওপর এবারও কি ভরসা রাখবেন? ওয়েবসাইট।