রোনালদোর ক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো বেজায় খেপেছেন। তা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড খেপতেই পারেন। ওই সময় পেনাল্টিটা না দিলে বার্সেলোনা তো খেলায় ফিরতে পারে না। সার্জিও রামোসকে লাল কার্ড না দেখালে তো রিয়াল ১০ জনের দলও হয় না। রোনালদো তাই রেফারি আলবার্তো
মায়েঙ্কোর ওপর উগরে দিলেন ক্ষোভ, ‘এক ম্যাচে অনেক বেশি ভুল হয়েছে। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচে আরও ভালো রেফারিং হওয়া উচিত ছিল।’ রোনালদো নিজে যে পেনাল্টি থেকে গোল করেছিলেন, সেটি নিয়ে সংশয় আছে। দানি আলভেজ ফাউল করেছিলেন বক্সের বাইরে। সেটা মেনেও রোনালদো অন্য কিছুর গন্ধ খুঁজে পেলেন, ‘জেতাটা কঠিন যখন অনেকেই চায় না আমরা জিতি।’ এএফপি।