রোনালদোর গোলে কষ্টার্জিত জয় রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরু থেকেই কেবল হতাশ হয়েছেন, গোলের দেখা পাচ্ছিলেন না কিছুতেই। অবশেষে সেই হতাশা কাটিয়ে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এ গোলের সুবাদেই গতকাল শনিবার লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা।শক্তির বিচারে অসম হলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মিসুত ওজিলের নিখুঁত পাস থেকে ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের ডি মারিয়া। তবে রিয়ালকে বেশিক্ষণ এগিয়ে থাকতে দেননি রাউল তামোদো। ১০ মিনিট পরই রিয়াল সসিয়েদাদকে সমতায় আনেন এই ফুটবলার। এরপর বেশ চাপে পড়ে যায় রিয়াল মাদ্রিদ। একের পর এক প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হয় হোসে মরিনহোর দলকে। তবে কোনো অঘটন ঘটেনি। খেলার ৭৫ মিনিটে ফ্রি-কিক থেকে তাকলাগানো এক গোল করে বসেন গোলখরায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এ গোলের সুবাদেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। —রয়টার্স