রোনালদোর গোলেই দশম শিরোপা!
মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। কোচ হোসে মরিনহোর সঙ্গে খেলোয়াড়দের টানাপোড়েনের কারণে বাইরের পরিস্থিতিটাও ভালো ছিল না। এসব মিলিয়ে রিয়ালের সভাপতি পদে ফ্লোরেন্তিনো পেরেজ পুনর্নির্বাচিত হতে পারবেন কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা ছিলই। কিন্তু পেরেজ ঠিকই পুনর্নির্বাচিত হয়েছেন। আরেক মেয়াদে সভাপতি হওয়ার পর পেরেজ এল মুন্ডোর সঙ্গে কথা বলেছেন নানা বিষয় নিয়ে। ওয়েবসাইট থেকে পাওয়া সেই সাক্ষাৎকারের একটা অংশ তুলে দেওয়া হলো নতুন কোচ নিয়োগ দেবেন কবে? জিদান কি আনচেলত্তিকে পছন্দ করে?পেরেজ: যত শিগগিরই সম্ভব আমরা নতুন একজনকে ওই জায়গায় বসাব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো একজনকে বেছে নেওয়া। জাবি আলোনসোবিহীন রিয়াল মাদ্রিদকে নিয়ে আপনি কি উদ্বিগ্ন?পেরেজ: সে অসাধারণ একজন খেলোয়াড়। আমরা আশাবাদী, আরও অনেক বছর সে আমাদের সঙ্গে থাকবে। একমাত্র মাদ্রিদের ড্রেসিংরুমের সমস্যাই বাইরে আসে, বার্সার নয়, কেন?পেরেজ: এটাই রিয়াল মাদ্রিদের বিশালত্ব। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব। ডিয়েগো লোপেজ অন্যায়ের শিকার। আপনি কি তাঁকে ক্লাব ছাড়তে উৎসাহিত করবেন?পেরেজ: হ্যাঁ, ডিয়েগো লোপেজের সঙ্গে অন্যায় করা হয়েছে। তার জন্য কিছু প্রস্তাবও আছে। আশা করি, সে আমাদের সঙ্গেই থাকবে। ক্রিস্টিয়ানো রোনালদোর মূল কত?পেরেজ: সে অমূল্য। আপনি কি সত্যিই মনে করেন না মরিনহোর অধীনে ড্রেসিংরুম বিভক্ত ছিল?পেরেজ: আমার জানামতে, আমার সভাপতিত্বের মেয়াদে এটা ছিল সবচেয়ে ঐক্যবদ্ধ ড্রেসিংরুম। দল দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে না পারলে আপনি কি হতাশ হবেন?পেরেজ: আমরা এটা জিতব এবং ক্রিস্টিয়ানো ফাইনালে গোল করবে।