রোনালদোর চতুর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী মোরাইসের সঙ্গে রোনালদো। ইনসেটে দুজনের আংটি পরা হাতের ছবি
বান্ধবী মোরাইসের সঙ্গে রোনালদো। ইনসেটে দুজনের আংটি পরা হাতের ছবি

ব্যস্ততায় সময় বের করতে পারছিলেন না। কিন্তু বিশ্বকাপের ড্রটা হয়ে যাওয়ার পর যে-ই একটু ফুরসত পেলেন, আর দেরি করেননি রোনালদো। বান্ধবী পাওলা মোরাইসের জন্মদিন উদ্যাপন করতে কাছের বন্ধুদের ডাকলেন তাঁর বাড়িতে। জন্মদিনের অনুষ্ঠানেই বান্ধবীর হাতে আংটি পরিয়ে বলে দিলেন মনের কথা—ভালোবাসি তোমাকে, আমাকে বিয়ে করবে? চুমু খেয়ে সম্মতি দিয়েছেন পেশায় ডিজে মোরাইস। কতটা আনন্দিত রোনালদো সেটা বোঝা গেল পরে তাঁর টুইটারে আংটি পরা দুজনের হাতের ছবি দেখে। ব্রাজিল কিংবদন্তির এটা হবে চতুর্থ বিয়ে! ওয়েবসাইট।