প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য ফেনোমেননের’ মাঠের পারফরম্যান্স নিয়ে সন্দেহ ছিল না কোনো কালেই। মাঠের বাইরেও যে তিনি ‘দুর্দান্ত’, এটি তার একটি প্রমাণ বৈকি! চতুর্থবারের মতো বিয়ে করতে যাচ্ছেন রোনালদো। বিয়ের পাত্রী ঠিক, দিনক্ষণ চূড়ান্ত। কনে পাউলা মোরাইস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিস্ক জকি। বিয়ের অনুষ্ঠান হবে তিন দিন—আগামী বছরের ১৭, ১৮ ও ১৯ এপ্রিল। নিমন্ত্রিত অতিথির সংখ্যা পাক্কা ‘১০০০’। এরই মধ্যে ভাড়া নেওয়া হয়ে গেছে বিয়ের রিসোর্টটিও। মজার ব্যাপার, রোনালদোর বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির তালিকায় আছে তাঁর আগের তিন স্ত্রী মিলেনে ডোমিঙ্গেজ, দানিয়েলা সিসারেলি ও মারিয়া বিয়াত্রিস ‘বিয়া’ আন্তোনির নামও। তাঁরা অনুষ্ঠানে আসবেন কি না, সেটা অবশ্য এখনো জানা যায়নি। ইয়াহু স্পোর্টস।