রোনালদোর চিন্তা বাদ দিয়েছে পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার প্রসঙ্গ এলে তিনটি সম্ভাব্য ঠিকানার কথা উঠে আসে। পর্তুগিজ উইঙ্গারের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও দৌড়ে নাম থাকে আরব ধনকুবেরদের ক্লাব ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি)। তবে এই তালিকা থেকে এখন পিএসজিকে বাদ দেওয়া যায়। বদবদলের চলতি জানুয়ারি সূচিতে নতুন করে বিনিয়োগ করবে না পিএসজি। জ্লাতান ইব্রাহিমোভিচ থাকায় দলে রোনালদোর প্রয়োজনও নেই জানিয়ে দলের কোচ কার্লো আনচেলত্তি বললেন, ‘রোনালদো অসাধারণ খেলোয়াড়। কিন্তু তার কথা আমি ভাবছি না।’ ওয়েবসাইট।