রোনালদোর চেয়ে এগিয়ে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে সেরা—লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? এ প্রশ্নে বিতর্ক থাকতে পারে। যদি প্রশ্ন করা হয়, কার আয় বেশি—মেসি, নাকি রোনালদোর? কে আবার, ক্রিস্টিয়ানো রোনালদোর! চোখ বুজে উত্তরটা বলে দেবেন অনেকে।দুঃখিত। উত্তরদাতাদের এই উত্তর ‘ভুল’। রোনালদো নন, আয়ের দিক থেকে রোনালদোর চেয়ে এগিয়ে আছেন মেসি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর জরিপ অনুযায়ী, বার্ষিক আয়ের দিক থেকে ফুটবলারদের মধ্যে শীর্ষে আছেন লিওনেল মেসি। বার্সার এই তারকার ঠিক পরেই আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো।আয়ের দিক থেকে চমক দেখিয়েছেন ওয়েইন রুনি। গত বছরের তালিকায় নাম না থাকলেও এবার ফুটবলারদের মধ্যে আয়ের দিক থেকে রুনির অবস্থান তৃতীয়! ওয়েবসাইট।