রোনালদোর চেয়ে মেসি শতগুণ ভালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—কে সেরা? বিতর্কটা দীর্ঘদিনের। এই বিতর্কে নতুন মাত্র যোগ করলেন আর্জেন্টিনার ফুটবল ক্লাব রিভার প্লেটের সহকারী কোচ গাবি আমাতো। তাঁর দাবি, রোনালদোর চেয়ে মেসি শুধু ভালোই নন, শতগুণ বেশি ভালো।স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাত্কারে আমাতো মন্তব্য করেন, ‘এই মুহূর্তে ২৫ বছর বয়সী মেসির ধারেকাছেও কেউ নয়। পর্তুগিজ উইঙ্গার রোনালদো বা ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার ভালো খেলোয়াড়। তবে ওরা অবশ্যই মেসির মতো নয়।’ আমাতো বলেন, মেসি শতগুণ ভালো। রোনালদো অসাধারণ খেলোয়াড়। ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনায় যেমনটা বলেছেন, মেসি অন্যদের চেয়ে ভিন্ন।রিভার প্লেটের সহকারী কোচ বলেন, ‘নেইমার বা রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে। কারণ, মেসি অন্য গ্রহের ফুটবলার। ওর খেলার ধরন অবিশ্বাস্য। মেসি কয়েক মিনিট ধরে বল নিজের কাছে রাখে না। হঠাত্ করেই গোল করে বসে।’