রোনালদোর জন্মদিনে ইব্রামোভিচের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোকে দেওয়া ইব্রার সেই উপহার!
রোনালদোকে দেওয়া ইব্রার সেই উপহার!

বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচের ক্ষত এখনো শুকোয়নি। ২ গোল করেও ঢাকা পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ‘অতিমানবীয়’ হ্যাটট্রিকের আলোয়। সুইডেন সে ম্যাচ হেরেছিল ২-৩ ব্যবধানে। নাহ! জ্লাতান ইব্রামোভিচ এসব মনে রাখতে চান না। নাকি চান? সে হিসাব মাঠেই থাকুক, মাঠের বাইরে অন্তত নয়। এ কারণেই হয়তো শত্রুতা ভুলে সিআর সেভেনের জন্মদিনে দারুণ এক উপহার পাঠালেন সুইডিশ স্ট্রাইকার!

উপহারটি অবশ্য বাস্তবে নয়, পাঠিয়েছেন টুইটারে। ইব্রা নাইকির ‘ডেয়ার টু জ্লাতান’ লেখাসংবলিত একটি টি-শার্টের ছবি পোস্ট করেছেন টুইটারে। এরপর লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্রিস্টিয়ানো। পোস্টে তোমার জন্য নতুন পছন্দের পোশাক পাঠিয়েছি।’ রোনালদো অবশ্য এর জবাবে সরস মন্তব্যই করেছেন, ‘জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ ইব্রা। অবশ্য তোমার চেয়ে এটা আমাকেই ভালো মানাবে।’ ওয়েবসাইট।