রোনালদোর জন্য সুরভিত বালিশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জানা গিয়েছিল, ব্রাজিল বিশ্বকাপে নিরাপত্তার জন্য রক্ষী চেয়েছে পর্তুগাল। এর মধ্যে আবার চারজনই থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদোর পাহারায়। এবার জানা গেল, পর্তুগিজ উইঙ্গারের জন্য কেবল নিরাপত্তারক্ষী নয়, থাকছে আরও অনেক কিছু। এর মধ্যে একটি সুরভিত বালিশ!
বিশ্বকাপে পর্তুগাল ঘাঁটি গাড়ছে কাম্পিনাসে (সাও পাওলোর রাজ্যে)। দলের জন্য এরই মধ্যে বিলাবসবহুল হোটেল পছন্দ করেছেন কোচ পাওলা বেনতো। খেলোয়াড়দের বিশেষ করে রোনালদোর যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য ঠিক করা হয়েছে উষ্ণতা নিয়ন্ত্রক বিশেষ কাচবেষ্টিত ঘর । আর সে ঘরে থাকবে সুরভিত বালিশও!
রোনালাদোকে খেদমত করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি হোটেল কর্তৃপক্ষ। হোটেল স্বত্বাধিকারী কোম্পানির সভাপতি আরমিনদো জিয়াস বললেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে এখানে রাখার সুযোগ পেয়ে সত্যি সম্মানিত বোধ করছি। তিনি খাঁটি মানুষ, দাম্ভিক নন।’