রোনালদোর জিদান-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লো আনচেলত্তি তো আছেনই। রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে নিয়মিত দেখা যায় আরও একজনকে—জিনেদিন জিদান। তিনি রিয়ালের সহকারী কোচ। খেলোয়াড় হিসেবে যে দুর্দান্ত ছিলেন সেটা সবাই মানবেন। কিন্তু কোচ হিসেবে কেমন জিদান? শুনুন ক্রিস্টিয়ানো রোনালদোর মুখেই, ‘জিজু (জিদান) তরুণদের সঙ্গে প্রায়ই নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে। এটা আসলেই দারুণ।’ নিজের অভিজ্ঞতাও জানালেন, ‘আমি তার সঙ্গে কাজ করে খুবই আনন্দিত। কারণ সে অসাধারণ একজন খেলোয়াড় ছিল। অভিজ্ঞতাও অনেক তার। আমার জন্য এটা খুবই ভালো।’
ওয়েবসাইট।