রোনালদোর টানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো আজ গোল পাবেন? পক্ষে বাজি ধরাই নিরাপদ। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা যে এল ক্লাসিকোতে গত ছয় ম্যাচেই করেছেন গোল। এল ক্লাসিকোতে টানা গোলের রেকর্ড এটাই। ২০১১-১২ কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগ থেকে গত অক্টোবরের এল ক্লাসিকো পর্যন্ত ছয় ম্যাচে সাত গোল করেছেন রোনালদো। আগের রেকর্ডটি ছিল রিয়ালেরই ইভান জামোরানোর। চিলিয়ান এই স্ট্রাইকার গোল করেছিলেন টানা পাঁচটি এল ক্লাসিকোতে। টানা চারটি এল ক্লাসিকোতে গোলের রেকর্ড আছে সিমন লেকু, রোনালদিনহো ও জিওভান্নির। শেষের দুজন করেছেন বার্সার হয়ে।