রোনালদোর টুইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুঞ্জনের পর গুঞ্জন যখন চলছেই, সে সময় টুইট করে রোনালদো দিলেন নিজের বক্তব্য। জানালেন, টাকার জন্য এমন মন্তব্য তিনি করেননি:‘আমার মন খারাপ, সেই দুঃখবোধ প্রকাশ করেছিলাম, যা নিয়ে অনেক হইচই হচ্ছে। আমি আরও বেশি টাকা চাই বলে অভিযুক্ত হয়েছি, তবে একদিন প্রমাণিত হয়ে যাবে, এটা সত্যি নয়। এই মুহূর্তে আমি রিয়াল মাদ্রিদ সমর্থকদের শুধু এই নিশ্চয়তা দিতে চাই, সবগুলো প্রতিযোগিতা জেতার জন্য আমার প্রেষণা, আত্মনিবেদন, দায়বদ্ধতা ও অভিলাষ এ ঘটনায় মোটেও প্রভাবিত হবে না। নিজের জন্য এবং রিয়ালের জন্য আমার এতটাই মর্যাদাবোধ যে নিজের সামর্থ্যের চেয়ে কম দেওয়ার কথা আমি ভাবতেই পারি না। সব মাদ্রিদিস্তাসকে আমার আলিঙ্গন।’