রোনালদোর দুঃখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার বিপক্ষে গুরু হোসে মরিনহোর রক্ষণাত্মক কৌশল নিয়ে হতাশা প্রকাশ করলেন শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো। ২-০ গোলে হারা ম্যাচটিতে রিয়ালের খেলার ধরনটা তাঁর পছন্দ কি না, সেই প্রশ্নের জবাবে রোনালদো বলেছেন, ‘না, আমি এটা পছন্দ করি না। কিন্তু আমাকে যা বলা হবে, তা-ই তো করতে হবে। আমাদের কৌশলই ছিল এমন।’এই ম্যাচে লিওনেল মেসির ছায়ায় ঢাকা পড়া রোনালদো মেসির দুই গোল নিয়েও কথা বলেছেন। তবে তাঁর কথায় ছিল শ্লেষ, ‘মেসি? ১০ জনের বিপক্ষে এটা (গোল করা) খুব সহজ। তাঁর মতো আমিও ১০ জনের বিপক্ষে খেলাটা পছন্দ করি। এটা কোনো অজুহাত নয়, কিন্তু ওরা তো সব সময়ই ১০ জনের বিপক্ষে খেলে আসছে।’ ওয়েবসাইট।