রোনালদোর নতুন রেকর্ড, রিয়ালের গোল উত্সব
শিরোপা জয়ের স্বাদ না পেলেও লা লিগার শেষ ম্যাচে আলমেইরাকে গোলবন্যায় ভাসিয়ে এবারের মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল নিজেদের মাঠে আলমেইরার বিপক্ষে ৮-১ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে তারা। রিয়ালের এই গোল উত্সবে দুই গোল করে মোট ৪০ গোল নিয়ে লা লিগায় নতুন রেকর্ড গড়েছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।খেলার শুরুতেই চার মিনিটের মাথায় আলমেইরার জালে প্রথমবারের মতো বল পাঠান রোনালদো। ৩১ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন আদেবায়র। দুই মিনিট পরে একটি গোল শোধ করেন আলমেইরা স্ট্রাইকার কালু উচে। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে যেন গোলের জন্য মরিয়া হয় মরিনহো শিষ্যরা। ৪৮ ও ৬৩ মিনিটে দুটি গোল করেন করিম বেনজেমা। ৫২ ও ৭৩ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আদেবায়র। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আর একদম শেষ মুহূর্তে বেনজেমার বদলি হিসেবে মাঠে নেমে আলমেইরার কফিনে শেষ পেরেকটি ঠোকেন রিয়ালের তরুণ স্ট্রাইকার জোসোলু। ওয়েবসাইট।