রোনালদোর নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপিল করার পরও 'পার' পেলেন না রোনালদো।
আপিল করার পরও 'পার' পেলেন না রোনালদো।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ডের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ শাস্তির বিরুদ্ধে আপিল করে রিয়াল মাদ্রিদ। আজ শুক্রবার রিয়ালের আপিল খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটি। ফলে সিআর সেভেনের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত বহালই থাকবে। এতে রিয়াল তারকা খেলতে পারবেন না লিগের ভিয়ারিয়াল, গেটাফে ও এলচের বিপক্ষে৷ এ সিদ্ধান্তের পর রিয়াল কর্তৃপক্ষ অবশ্য আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা নিশ্চিত করেছে, স্প্যানিশ স্পোর্টস ডিসিপ্লিনারি কমিটিতে পাল্টা আপিল করবে রিয়াল। তবে শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে দলে রাখা হয়নি সিআর সেভেনকে। রয়টার্স ও ওয়েবসাইট।