রোনালদোর পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে কত সম্মানই তো পেলেন। ক্রিস্টিয়ানো রোনালদো নতুন একটা সম্মান পেলেন। তবে এবারেরটা বাকিগুলোর চেয়ে অনেকটাই আলাদা। পর্তুগালের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘অর্ডার অব প্রিন্স হেনরি’ পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ১৯৬০ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার পেয়েছেন দেশি-বিদেশি অনেকে বিখ্যাত ব্যক্তি। ‘বিশ্বব্যাপী পর্তুগালের প্রতীক’ বলেই রোনালদোকে বেছে নেওয়া। পরশু লিসবনের অদূরে বেলেমে এক অনুষ্ঠানে পুরস্কারটা তুলে দেওয়া হবে রোনালদোর হাতে। নতুন বছরের শুরুতেই প্রাপ্তির খাতায় আরেকটি পালক যোগ হলো। এরপর তাঁর হাতে কী উঠবে? ফিফা-ব্যালন ডি’অর! ওয়েবসাইট।