রোনালদোর মহানভুবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ মাসের এরিকের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন রোনালদো।
১০ মাসের এরিকের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন রোনালদো।

তাঁর অঢেল টাকা, ব্যক্তিমানুষ হিসেবে অহঙ্কারী, বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। ক্রিস্টিয়ানো রোনালদোর গায়ে যেন এমন পরিচয় সেঁটে গিয়েছে। সবাই শুধু রোনালদোর দৃষ্টিগ্রাহী গোলই দেখেছে, কিন্তু তার মনটাও যে ওই গোলের মতোই সুন্দর, সেটি কি দেখেছে? এক মৃত্যুপথযাত্রী শিশুর জীবন বাঁচাতে এগিয়ে এলেন সিআর সেভেন।

এরিক ক্রুজ। ফুটফুটে শিশুটির বয়স মাত্র ১০ মাস। মস্তিষ্কে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি। সেরে উঠতে অনেক টাকা লাগবে। প্রতিটি অপারেশনে খরচ হবে প্রায় ৬০ হাজার ইউরো। এত অর্থের জোগান আসবে কোত্থেকে? শিশুটির পরিবার নানাভাবে চেষ্টা করেছে অর্থ জোগানের। কিন্তু প্রয়োজনের তুলনায় অর্থ সংগ্রহ হয়েছে সামান্যই। চোখে যখন সরষের ফুল দেখছে এরিকের পরিবার, ঠিক তখন এ খবর জেনে উদার হাত বাড়িয়ে দিলেন রোনালদো। রিয়াল তারকা কথা দিয়েছেন এরিকের চিকিত্সায় সহায়তা করবেন তিনি। পরিবারটিকে আর্থিক সহায়তা করতে একটি চ্যারিটি নিলামের আয়োজন করবেন রোনালদো। সেখানে তোলা হবে তাঁর স্বাক্ষর করা জার্সি। ওয়েবসাইট।