রোনালদোর রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

সুসময় বুঝি একেই বলে! শুধুই আনন্দানুভূতি এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। কদিন আগে ফিফা-ব্যালন ডি’অর জিতেছেন। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার এবার ডেভিড বেকহামের কাছ থেকে দখল করলেন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের সিংহাসন। তাঁর মোট সম্পদ ১২ কোটি ২০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৫৭৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি! গত বছর ১৬ কোটি ৫০ লাখ পাউন্ড নিয়ে শীর্ষে ছিলেন বেকহাম। শুধু বর্তমান খেলোয়াড়দের নিয়েই তালিকাটা করায় গত মৌসুমে অবসর নেওয়া বেকহাম এবার বিবেচনাতে আসেননি। এখানেও রোনালদোর মূল লড়াইটা হয়েছে লিওনেল মেসির সঙ্গে। শীর্ষ পাঁচে আর আছেন ইতো, রুনি ও কাকা। ওয়েবসাইট।