রোনালদোর লাল কার্ডে অসন্তুষ্ট আনচেলত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল কার্ড দেখে রোনালদোর প্রতিক্রিয়া। ছবি: রয়টার্স
লাল কার্ড দেখে রোনালদোর প্রতিক্রিয়া। ছবি: রয়টার্স

অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-১ ড্রয়ের চেয়ে এ মুহূর্তে আলোচনার ঝড় তুলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড। এ ঘটনায় নানা প্রতিক্রিয়া ভেসে আসছে রিয়াল শিবির থেকে। বিশেষ করে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি একদমই মেনে নিতে পারছেন না দলের বড় অস্ত্রকে লাল কার্ড দেখানো।

আনচেলত্তি মাদ্রিদের সাংবাদিকদের বলেন, ‘আমার পক্ষে এটি বিচার করা কঠিনই বৈকি। কেননা, আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না। কিন্তু ছবিতে দেখেছি এটি অতিরঞ্জিত হয়ে গেছে। ১০ জন নিয়ে খেলায় জেতা আসলেই কঠিন, বিশেষ করে কিছু খেলোয়াড় ক্লান্ত হয়ে পড়েছিল।’

রিয়াল কোচ ঠারেঠোরে নিজের অসন্তুষ্টির কথা জানালেও রোনালদোর সতীর্থ মার্সেলো অবশ্য রেফারির এ সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বলেন, ‘অযৌক্তিকভাবে খেলোয়াড় হারালে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। অবশ্যই এ সিদ্ধান্ত সঠিক ছিল না। এটি পরিস্থিতি কঠিন করে দিয়েছে। যদিও আমাদের লক্ষ্য থাকে প্রতিটি ম্যাচ জেতার।’ ওয়েবসাইট।