রোনালদোর সঙ্গে বেবেতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদোর পর ব্রাজিলের বিশ্বকাপ আয়োজক কমিটিতে জায়গা পেলেন বেবেতো। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী স্ট্রাইকারকে নেওয়ার ঘোষণা দিয়ে রোনালদো পূর্ণতা দিলেন তিন সদস্যের কমিটিকে। পরশু নিজের ৪৮তম জন্মদিনে এই সুখবর পাওয়া বেবেতো কাজ করবেন রোনালদো ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি রিকোর্ডো টিসেরার সঙ্গে। বেবেতোকে নিয়ে রোনালদোর অনেক আশা, ‘আমি নিশ্চিত তিনি বিশাল অবদান রাখবেন। তিনি বিশাল এক আদর্শ, ভালো বন্ধু এবং আমরা যে কাজটা হাতে নিয়েছি সেটিকে পূর্ণতা দেবেন।’ এএফপি।