রোনালদোর সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক অনেক গোলের মধ্য থেকে সেরা একটিকে বেছে নেওয়াটা কঠিন। কিন্তু বিশেষ কোনো গোল যদি গোলদাতার কাছেই ধরা দেয় বিস্ময়রূপে, সেটিকে সেরার ফ্রেমে বেঁধে ফেলতে সংশয়ে ভুগতে হয় না! প্রায় ১০ বছরের পেশাদার ক্যারিয়ারে তেমনই এক বিস্ময়ের ঘোরলাগা গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে গোলটিকে নিজেই স্বীকৃতি দিয়েছেন তাঁর ক্যারিয়ার-সেরা বলে। ওয়েবসাইট।রোববার স্প্যানিশ লা লিগায় রিয়াল জারাগোজার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো। ফ্রি-কিক থেকে করা এই গোলটি সম্পর্কে রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটকে পর্তুগিজ উইঙ্গার বলছেন, ‘এটি আমার ক্যারিয়ারের সেরা গোলগুলোর একটি।’৪৪ মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে জারাগোজার গোলরক্ষক ফ্রাঙ্কোকে বোকা বানিয়েছেন রোনালদো। বিস্মিত চোখে ঠাঁয় দাঁড়িয়ে দেখা ফ্রাঙ্কোর অবশ্য দোষ ছিল না। মানব দেয়ালের ওপর দিয়ে মারা শট বাঁক খেয়ে জালে ঢুকতে দেখে রোনালদো নিজেই তো বিস্ময়ে ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ।