রোনালদোর হুমকি তোয়াক্কা করেন না রিবেরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে রোনালদো-রিবেরির লড়াই!
মাঠে রোনালদো-রিবেরির লড়াই!

কদিন আগে ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পতুর্গিজ উইঙ্গার রেগেমেগে বলেই বসেছিলেন, ‘যাবই না পুরস্কার বিতরণী অনুষ্ঠানে!’ তবে সিআর সেভেনের এসব হুমকি-ধামকি থোড়াই কেয়ার করেন আরেক ব্যালন ডি’অর প্রতিযোগী ফ্রাঙ্ক রিবেরি!

‘স্পোর্ট বিল্ড’কে সোজা-সাপ্টা জানিয়েছেন, ‘সে এল কি এল না—তাতে কোনো যায় আসে না! শীর্ষ তিনে থাকায় সম্মানিত বোধ করছি। সুতরাং অবশ্যই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাচ্ছি।’ অবশ্য এর আগে তিনি দাবি করেছিলেন, রোনালদোর সমর্থকেরা রোনালদোকে যতটা ভালোবাসেন, তার চেয়েও বেশি প্রগাঢ় ভালোবাসায় আচ্ছন্ন রিবেরি!

এবার শেষ মুহূর্তে ব্যালন ডি’অরের ভোটদানের শেষ তারিখ পিছিয়েছে ফিফা। এটি মোটেও ভালো ঠেকেনি বায়ার্ন তারকার, ‘প্রথমবারের মতো এমনটা হলো। এটি পুরস্কারকে মর্যাদাহানি করেছে, একই সঙ্গে ক্ষতিকারকও বটে। তবে আমি মোটেও বিচলিত নই; বরং অবিচলই রয়েছি।’

পেপ গার্দিওলা তাঁকে তুলনা করেন মেসির সঙ্গে। এতে অস্বস্তি বোধ করেন না রিবেরি। এ ব্যাপারে তাঁর জবাব, ‘মেসি ও ওর খেলার ধরন নিয়ে পেপ আমাকে অনেক কিছুই বলেন। তিনি আমাকে ইচ্ছেমতো খেলার স্বাধীনতা দিয়েছেন। মধ্যমাঠের ডান-বাম উভয় দিকে খেলতে দিচ্ছেন।’ পেপ নাকি তাঁকে প্রায়ই বলেন, ‘তোমার কাছে বল থাকাটাই গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।